॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভাধীন উপজেলা সদর ও চৌমুহনী মার্কেটে পরিষ্কার পরিচ্ছন্নতার আবর্জনা ও ময়লার স্তুপ অপসারণ করেছে বাঘাইছড়ি পৌরসভা।
১৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় বাঘাইছড়ি পৌরসভা কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। সদর ও চৌমুহনীতে লোকসমাগম বেশি থাকাতে ময়লার স্তুপ দৃশ্যমান থাকে। বাঘাইছড়ি পৌর প্রশাসক আমেনা মার্জান ও পৌর কর্তৃপক্ষ জানান, জনগণের সুবিধার্থে নিয়মিত কার্যক্রমের অংশবিশেষ ময়লা আবর্জনা পরিষ্কারের বিষয়ে আমরা সবসময় বদ্ধপরিকর।
পৌর প্রশাসক আমেনা মার্জানের দিকনির্দেশনায় পৌরসভার প্রাণকেন্দ্র চৌমুহনী ও সদরের ব্যবসায়ী, পথচারী এবং জনসাধারণের সুবিধার্থে আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ও জাতীয় নির্বাচন পরবর্তী এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
পৌরসভার কর্মকর্তা আহম্মদ আলী, সোলাইমান মাসুম, আশিকুর রহমানের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহতে পরিচ্ছন্নতা কর্মীরা আবর্জনা সড়ানোর বিষয়টি জনমনে সন্তুষ্টির সম্ভার করেছে। তারা জানান, এটি হঠাৎ কোন কার্যক্রম নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এবং আসন্ন রমজানকে সামনে রেখে নিয়মিতহারে ময়লা অপসারণ সহ পৌরবাসীকে নানাবিধ সেবা প্রদানে বাঘাইছড়ি পৌরসভা দায়িত্ববদ্ধ।
ব্যবসায়ী নাছির আলী জানান, পৌরসভার অন্যান্য সেবাসমূহের মতো পরিষ্কার ও দৃষ্টিনন্দন পরিবেশ ব্যবসায়ী এবং সকল পৌরবাসীর আকাঙ্খা। আমরা সকলেই পরিষ্কার, নিরাপদ ও পৌরসভার নিয়মিত সেবাগুলো সবসময়ই দাবী করে।