বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন রাঙ্গামাটি পুলিশ সুপার

33

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদবিন্যাসকৃত জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
উক্ত অনুষ্ঠানে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মাহবুব আলম, নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ হারুন অর রশিদ, মোঃ মাঈন উদ্দীন, শরীফ হোসেন, জাহিদ হাসান, প্রসেনজিৎ বড়ুয়া, তানজিম ভূইয়া, আমিনুল ইসলাম, তপিসন ত্রিপুরা ও মোঃ আশরাফুল আলম এবং কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত প্রণয় চক্রবর্তীসহ অন্যান্য পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিধান করা হয়।
র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, রাঙ্গামাটি পার্বত্য জেলা।