॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা জোনে দি বেবী টাইাগার্স’র এর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা জোনের ৪ইং বেংগল এর আয়োজনে দীঘিনালা জোন সদরে দি বেবী টাইগার্স ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কে. এম ওবায়দুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ও দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন এসইউপি, পিএসসি।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেনদীঘিনালা জোনের সেনা অফিসার ও সৈনিকবৃন্দ, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, ডা. তনয় তালুকদার দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনও সাংবাদিকবৃন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজে রিজিয়ন কমান্ডার বিগ্রডিয়ার জেনারেল কে. এম ওবায়দুল হক বলেন, দীঘিনালা জোনের দি বেবী টাইগার্সের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রতি বজায় রাখতে অনেক অবদান রয়েছে এই ব্যাটালিয়নের। এই বেংগল মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশ গ্রহনকারী ইউনিটকে ফোর্স সিপাহী মোস্তফা কামাল ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করে আখাউড়া গঙ্গা সাগর এলাকায় এম্বুস চলাকালীন সময়ে পাক বাহিনী ছোড়া গুলিত শাহাদাৎ বরন করনে। পরবর্তী বাংলাদেশ সরকার সিপাহি মোস্তফা কামাল কে শহীদের মর্যাদা দান করে মুক্তিযোদ্ধার সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে অংশকারী গর্বিত বেংগল।
উল্লেখ, ১৯৬৩ সালে ১০ফেব্রুয়ারি ৪ইং বেংগল দি বেবী টাইগার্স জন্ম লাভ করে।
