॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে জেলার নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভা অনুষ্ঠি হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রয়ারী) সকাল ১১টায় নানিয়ারচর বাজারে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গনসংযোগ ও পথসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক, সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিমউদদীন, যুগ্ম সম্পাদক আলী বাবর, ড্যাব যুগ্ম আহ্বায়ক ডাঃ জীবক চাকমা সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
পথ সভায় বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকলের সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা হবে। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে বিএনপি কোন ছাড় দিবে না। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মানে সলককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনকে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
