পাহাড়ী বাঙ্গালী সকলে মিলেমিশে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করা হবে-এ্যাডভোকেট দীপেন দেওয়ান

41

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিএনপির কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী।‌ এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তোলাসহ পাহাড়ী বাঙ্গালী সকলে মিলেমিশে সকল পার্বত্য এলাকার উন্নয়নের জন্য কাজ করা হবে।
তিনি বলেন, নির্বাচিত হলে পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন দারিদ্র বিমোচন, যুবকদের বেকারত্ব দূরীকরন ও নারীদের কমংসংস্থানের জন্য কাজ করা হবে। এসব উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সুষম উন্নয়নের গতি তরান্বিত হবে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রতীক পাওয়ার বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনীষ দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্রো, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ, যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল,জেলা বিএনপির মিডিয়া কমিটির আহবায়ক নাজিম উদ্দিন ও জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন প্রমুখ।
দীপেন দেওয়ান আরো বলেন, নির্বাচিত পার্বত্য এলাকায় কোন প্রকার অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। দূর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষনা করে তিনি বলেন, বিগত সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার কাঙ্খিত উন্নয়ন হয়নি। আগামীতে কেউ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয় এজন্য তিনি সকলকে সাথে নিয়ে কাজ করার আহবান জানান।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।