কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সাংবাদিকদের সঙ্গে সেনা জোনের মতবিনিময় সভা

37

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ের জনমনে স্বস্তি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাঙ্গামাটির রাজস্থলী ও কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জোনের ৩৮ বীর এর জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ। ইতোমধ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকালে কাপ্তাই সেনা জোনের আয়োজনে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার কর্মরত ইলেকট্রনিকস ও ফ্রিন্ট মডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জোন অধিনায়ক।
সভায় জোন অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল কাদির শুভ পিএসসি জানান, রাজস্থলী ও কাপ্তাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা টহল জোরদার করা হয়েছে। নির্বাচনের সময় কোনো ধরনের সহিংসতা, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড যেন সংগঠিত না হয় সেজন্য বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
এসময় পাহাড়ে পরিচয়পত্রবিহীন বহিরাগত লোকজনদের নজরদারিতে রাখা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে চলবে এ অভিযান। ভায় জোন উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান ও জোনের অপস অফিসার মেজর আরেফিন ক্যাপ্টেন বায়েজিদ সহ রাজস্থলী ও কাপ্তাই উপজেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপসন, জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদার বিষয় নিয়ে সাংবাদিক দের সাথে মতবিনিময় করছেন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্ণেল নাজমুল কাদির শুভ, পিএসসি।