কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী শতবর্ষী চিংম্রং বৌদ্ধ বিহারের তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন

38

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী চিংম্রং বৌদ্ধ বিহারের নির্মানাধীন তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই সড়ক সংলগ্ন চিংম্রং বড় কিয়ং ঘাটে বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ মঙ্গল সূত্র পাঠের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় বিহার পরিচালনা কমিটির পক্ষ হতে মংসুইপ্রু মারমা, ক্যওজমং চৌধুরী, উথোয়াই মং মারমা, মংসুইউ মারমা, পাসুইউ মারমা, চচা অং মারমাসহ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।
দায়ক মংসুইপ্রু মারমা বলেন, এই তোরণ নির্মাণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা মানুষ সহযোগিতা করছেন। আর তাদের সহযোগিতার কারণে এই তোরণ নির্মাণ করতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নে ১৯২৫ সালে এই বিহার প্রতিষ্ঠা করা হয়।