॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
চতুর্থ সংঘরাজ “অগ্রমহাপন্ডিত”উপাধিপাপ্ত, এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ কতর্ক “সাদা মনের মানুষ” স্বীকৃতিপ্রাপ্ত কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা ভদন্ত তিলোকানন্দ মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ২য় দিনে দিনব্যাপি মহা সমারোহে ধর্ম সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকালে মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গন রুপকারী এলাকায় এ ধর্ম সভা অনুষ্টিত হয়।
উক্ত ধর্ম সভায় সভাপতিত্ব করেন, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের,সভাপতি পাবর্ত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রিয় কমিটি। সভায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, চাকমা সার্কেল চিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৯নং রাঙ্গামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান ও রাঙ্গামাটি জেলা পরিষদ দেব সদস্য প্রসাদ দেওয়ান। অনুষ্ঠানের প্রথমভাগে ভদন্ত তিলোকানন্দ মহাথেরো জীবনীগ্রন্থে মোড়ক উন্মোচন করা হয়।
ধর্ম সভার দিনব্যাপি আয়োজনের মধ্যে ছিল সকাল ৬টায় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, সকাল ৭টায় অতিথিদের অভ্যর্থনা ও রেজিস্ট্রেশন, কাতলা নৃত্য পরিবেশন, সংঘরাজের প্রতি ভিক্ষু সংঘের সমবেত শ্রদ্ধাঞ্জলি ও মঞ্চে আসন গ্রহন, অতিথি ও পূর্ণ্যাথীদের শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় তিনদিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন, উদ্বোধনী সংগীত, পঞ্চশীল গ্রহন, দানোৎসর্গ, অতিথিদের বক্তব্য ও ভিক্ষু সংঘের ধর্মদেশনা, ভিক্ষু সংঘের পিন্ডগ্রহন, বেলা সাড়ে ১২টায় সভাপতির বক্তব্য প্রধান, দুপুর ১টায় পূর্ণ্যার্থীদের মধ্যাহ্ন ভোজ, দুপুর ২টায় কাতলা নৃত্য পরিবেশন, বিকাল ৩টায় পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রিয় সম্মেলন ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্জলন ও ধর্মীয় কীর্তনের মধ্যেদিয়ে দিন ব্যাপি আয়োজনের সমাপ্তী করা হয়।
