দীঘিনালায় “আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উযাপন

41

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫” উদ্যাপন উপলক্ষে আলোচনা সভার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস -২০২৫” উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিজল পারভেজ।
দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সটাক্টর মোঃ মাইন উদ্দিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা, দীঘিনালা থানা প্রতিনিধি পুলিশ উপ-পরিদর্শক এসআই মো রাজিব শেখ, দীঘিনালা চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী পরিচালক সমাজসেবক আনন্দ মোহন চাকমা, সাংবাদিক মোঃ সোহানুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, বৈধ পথে বিভিন্ন কাজে উপর দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে হবে। রেমিট্যান্স যোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশের জন্য জীবন দিয়ে বাংলাদেশ উপহার দিয়েছে আর বীর মুক্তিযোদ্ধা সাথে সাথে বিজয়ের মাসে বীর রেমিট্যান্স যোদ্ধারাও দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে।