আলীকদম ৫৭ বিজিবির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা

67

॥ লামা প্রতিনিধ ॥
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর পৃষ্ঠপোষকতায় এবং র্অথায়নে বান্দরবান জেলার থানচি উপজলোর রমোক্রি ইউনিয়নের অর্ন্তগত র্দূগম বুলুপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়নির্মাণ করা হয়। উক্ত মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫ইং) ৫৭ বিজিবি এর অধিনায়ক লেঃ র্কণেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়ের উদ্বোধন করেন।
এছাড়াও তিনি বিদ্যালয়ের ৪০/৫০ জন শির্ক্ষাথীদের মাঝে প্রাথমিক শিক্ষার বই, খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদিসহ অন্যান্য শিক্ষা সহায়ক সামগ্রী এবং বিস্কুট ও চকলেট বিতরন করেন।
জানা যায়, বাংলাদেশের র্সব দক্ষিণ-র্পূবাঞ্চলের শেষ প্রান্তে বুলুপাড়ার মত র্দূগম র্পাবত্য এলাকায় বেজিবির স্বউদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রাথমকি বিদ্যালয়টি উদ্বোধনের ফলে স্থানীয় ৩টি পাড়ায় বসবাসরত মোট ৫০টি পরিবাররে শিক্ষাবঞ্চিত আনুমানিক ৭০-৮০ জন কোমলমতি ছেলে-মেয়েরা লেখাপড়া করে উন্নত ভবিষ্যত জীবন গঠনের সুযোগ পাবে।
বিজিবির এই মহতী সামাজিক উদ্যোগরে জন্য শির্ক্ষাথীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কারবারী/হেডম্যান ও গন্যমান্য ব্যাক্তর্বিগসহ র্সবস্তররে জনসাধারণ বিজিবি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। র্দূগম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হতদরিদ্র নৃ-গোষ্ঠীর একমাত্র ভরসার প্রতীক হিসেবে ‘‘বিজিবি’’ র্সবদা পাশে রয়েছে এবং আস্থার সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছে। এ জাতীয় র্কমকান্ড র্পাবত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী বাঙ্গালীদরে মাঝে পারস্পারিক সু-সর্ম্পক, শান্তি সৌর্হাদ্য, সম্প্রীতি ও উন্নয়নরে বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এসময় বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় পাড়া কারবারী, সম্মানিত অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য বক্তির্বগ উপস্থতি ছিলেন।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ র্কণেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সকলের আন্তরকি সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে স্কুল উদ্ভোধনসহ সকল র্কাযক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ সকল মানবিক এবং সামাজিক উন্নয়নমূলক র্কমকান্ডরে ধারা অব্যহত থাকবে।