সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদ ঘেরাও, ২৪ ঘন্টার আল্টিমেটাম

132

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতসহ কোন পদ্ধতিতে নিয়োগ হবে এবং কোটা থাকবে কি থাকবে না এটা ২৪ ঘন্টার মধ্যে উল্লেখ করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচীর আল্টিমেটাম দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখা ও নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থীরা।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপিত কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিসহ নানা বিষয়ের কারণে নিয়োগ স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও জেলা পরিষদ কার্যালয় ঘেরাও কর্মসূচীতে এইসব দাবী জানান নিয়োগ প্রত্যাশী পরীক্ষার্থীরা। এ সময় বিক্ষুদ্ধ ছাত্র জনতা জেলা পরিষদের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার যুব আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক আসাদুজ্জামান খান, সদস্য সচিব আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক আবুল কাশেম সুমন, মহিদুল ইসলাম শুভ।
সমাবেশে বক্তারা বলেন, শান্তিচুক্তি কোন ধারায় উল্লেখ নেয় পার্বত্য অঞ্চলে কোন জাতিগোষ্ঠিকে একক ভাবে সুবিধা দিতে পারবে। আমরা বলতে চাই সকল জাতিগোষ্ঠি এখানে সমান ভাবে অধিকার ভোগ করবেন এবং সকল জাতিগোষ্ঠিকে সমান হারে সিট বল্ডন করবেন। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলা পরিষদের সহকারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা না হলে কঠোর আন্দোলনের কর্মসুচী দিতে বাধ্য হব।