॥ আজহার হীরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকা হতে সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ (মূল) দলের কালেক্টরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। আটককৃত কালেক্টরের নাম মিলন ত্রিপুরা।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইউপিডিএফ (মূল) দলের চাঁদা কালেক্টর মিলন ত্রিপুরাকে আটক করা হয়। সে মাটিরাঙ্গা উপজেলার ময়দাছড়া গ্রামের হরিপুর্ন ত্রিপুরা’র ছেলে। আটকের সময় তার সাথে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি মানিব্যাগ, ৪টি চাঁদা আদায়ের বই, ২টি মোবাইল, ২টি নোটবুক, ১টি ঘড়ি, ১টি কালো ব্যাগ এবং নগদ ১০ হাজার টাকা পাওয়া যায়।