॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি’র উদ্যোগে সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি জোন শেডের অনুষ্ঠানে সীমান্ত অঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস. কে. এম কফিল উদ্দীন কায়েস।
সভায় লে. কর্নেল এস. কে. এম কফিল উদ্দীন কায়েস বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা করছে না, বরং জনগণের কল্যাণে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।
এসময় বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদির, সহকারী পরিচালক আল-আমিনসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
