খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

54

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির ভাইবোনছড়ার প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে ভাইবোনছড়া ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক পরিবারের মানুষ চিকিৎসাসেবা পান।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে ও ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ ক্যাম্প পরিদর্শন করেন সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম। তিনি বলেন, “প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এ মানবিক উদ্যোগ।”