॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের দোয়েল চত্বরের ৩টি রেস্টুরেন্ট ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয় শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা বিরোধী অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অন্নপূর্ণা রেস্তোরা, আয়োজন রেস্তোরা এবং গাউছুল আজম আল সালাম হোটেলে রান্না ঘর অপরিষ্কার-অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি ও বাসি খাবার পরিবেশন করার কারণে তিন প্রতিষ্টানকে এই জরিমানা করা হয়।
এসময় অন্নপুর্ণা রেস্তোরাকে ৬ হাজার টাকা, আয়োজন রেস্তোরাকে ৮ হাজার টাকা এবং গাউছুল আজম আল সালাম হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং এই ধরনের অপরিস্কার ও বাসি খাবার যাতে আর পরিবেশন না করে তার জন্য সাবধান করে দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ, মাহমুদা আক্তার। এসময় অভিযানে সহযোগিতা করেন, রাঙ্গামাটি কোতয়ালী থানার একটি টিম ও স্থানীয় প্রশাসন।
