॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি সদর উপজেলার হেমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিনয় দেওয়ান এর অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননাসহ নানা কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বালুখালী ইউনিয়নের শিলছড়ি এলাকায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের ব্যাগ বিতরণের মধ্যেদিয়ে বর্ণাঢ্য নানা কর্মসূচি উদযাপন করা হয়। প্রাক্তন শিক্ষকসহ বিদ্যালয়ে ভূমিকা রাখা গণ্যমান্য ব্যক্তিদের গুণী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমটির সভাপতি হেডম্যান কুলেশ বিকাশ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমাসহ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিদ্যালয়ের গুণী ব্যক্তি প্রমূখ।
