পার্বত্য অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে সরকারি যেসব কর্মসূচি আছে সেগুলো অব্যাহত থাকবে-পার্বত্য সচিব আব্দুল খালেক

43

॥ জসিম উদ্দিন, কাউখালী ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বলেন, পার্বত্য অঞ্চলে কৃষি নিয়ে সরকারের নানা ধরণের উদ্যোগ গ্রহন করেছে। আধুনিক পদ্ধতি ব্যবহার করে স্বল্প সময়ে যাতে অধিক ফলন পাওয়া যায় এই ধরনের কৃষি উৎপাদনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। কৃষির উন্নয়নের জন্য আধুনিক যন্ত্রপাতি কৃষকদের দেয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যারা উপকারভোগী আছেন সকলে আন্তরিকতা থাকলে পাহাড়ের কৃষিতে বিল্পব ঘটবে। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় কৃষির ক্ষেত্রে কমপক্ষে পক্ষে ৪০ শতাংশ বরাদ্দ রাখার জন্য পার্বত্য জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। পার্বত্য অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে সরকারি যেসব কর্মসূচি আছে সেগুলো অব্যাহত থাকবে।
তিনি শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও আওতায় বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উপরোক্ত কথা বলেন।
পার্বত্য সচিব মোঃ আব্দুল খালেক এশিয়ার সেরা নারী গোলকিপার রুপনা চাকমার বাড়ি যাওয়ার রাস্তায় নির্মাণাধীন সেতু ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়াদাম এলাকার সেচ ড্রেন, মহাসতিপঠান ধুতাঙ্গ অরন্য সাধনা কেন্দ্রে যাওয়ার রাস্তায় নির্মাণাধীন সেতু এবং কৈলাসপূর্ণ পাড়া এলাকার তুলা চাষের প্লটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এসময় অন্যান্যর মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, সদস্য পরিকল্পনা ও তুলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, ঘিলাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।