॥ থানচি প্রতিনিধি ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে অবস্থানরত বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এবং বান্দরবান ৩০০ আসনকে বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বান্দরবান জেলার আহবায়ক কমিটি অন্যত্বম সদস্য মংশৈম্রয় মারমা।
দেশের বর্তমান পরিস্থিতিকে “সংকটময়” অভিহিত করে তিনি পাহাড়ে ও সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার ওপর জোর দেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলা তিন্দু ইউনিয়নের ঙা:খুম পাথরের শ্রদ্ধা জ্ঞাপন ও বার্ষিক বনভোজনের আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বান্দরবানের থানচি উপজেলা ও পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলোকে সুসংগঠিত করার লক্ষ্যে এই শ্রদ্ধা নিবেদন ও বার্ষিক বনভোজন আয়োজন করা হয়।
তিন্দু ইউনিয়নের বিএনপি সভাপতি শৈবাথোয়াই মারমা সভাপতিত্বে অনুষ্ঠানের মংশৈম্রয় বলেন, “দেশের এই সংকটময় সময়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরকে শক্তিশালী করতে হবে এবং আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
শ্রদ্ধা ও বনভোজনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি উবামং মারমা, উচমং মারমা, ক্যসানু মারমা, কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, ২০২২ সালে রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী চসিংমং মারমা, তিন্দু ইউপি মেম্বার ও যুব দলের নেতা উহ্লামং মারমা,সাবেক মেম্বার হ্লাথোয়াইচিং মারমাসহ দলে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নেতা কর্মীরা বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বনভোজন শেষে মংশৈম্রয় মারমা উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান।
