খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির সম্প্রীতি সুদৃঢ় করতে পুলিশের মিনি ম্যারাথন

87

॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালির মধ্যে আস্থা-বিশ্বাস, সাম্প্রদায়িক-সম্প্রীতির বন্ধন আরো সু-দৃঢ় করতে জেলা পুলিশের উদ্যোগে বালক ও বালিকাদের সম্প্রীতি মিনি ম্যারাথন ও প্রীতি বলিবল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শতাধিক বালক ও বালিকাদের অংশ গ্রহণে সম্প্রীতি মিনি ম্যারাথন ও একই দিন দুপরে খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি বলিবল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) মোছা. শেহেলা পারভিন। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পলিশের উপ-কমিশরার (পিওএমপি পূর্ব) কাজী নুসরাত এদীব লুনা, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
এর আগের দিন সোমবার (১৩ অক্টোবর) খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বালকদের সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।