॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
এবারের দিবসের “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন এবং উপজেলা প্রশাসন আয়োজনের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া রোয়াংছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি সভাপতিত্বে দুর্যোগ বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তগির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, উপজেলা শিক্ষা অফিসার মো. কামাল উদ্দিন আহমেদ, সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, তথ্য ও প্রযুক্তি বিভাগে প্রভাষক উথোয়াইপ্রু মারমা, ইতিহাস বিভাগে প্রভাষক মংচসিং মারমা, বাংলা বিভাগে প্রভাষক নোহ ত্রিপুরা, সমাজ বিজ্ঞান বিভাগে প্রভাষক অমর বিকাশ তঞ্চঙ্গ্যা, পৌরনীতি বিভাগে প্রভাষক নয়ন তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে সভাপতি নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি বলেন, প্রতিবছর ১৩ই অক্টোবর আসলেই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির এবং দুর্যোগে সবচেয়ে ঝুঁকি কমাতে এ উদ্যোগ। জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হতে পারে। এসব দুর্যোগ থেকে মোকাবেলায় করতে পূর্বে প্রস্ততি গ্রহণ করা প্রয়োজন বলে জানান।
পরে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মো. ইফতেখার নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া কলেজ মাঠে অনুষ্টিত হয়।
