কাচালং আর্য্যপুর ধম্মোর্জ্জ্বল বনবিহারে কঠিন চীবর দানোৎসব পরিদর্শনে মারিশ্যা বিজিবি

56

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং আর্য্যপুর ধম্মোর্জ্জ্বল বনবিহারে ৩০ তম শুভ মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব পরিদর্শন করেন মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকা কাচালং আর্য্যপুর ধম্মোর্জ্জ্বল বনবিহার পরিদর্শনকালে বৌদ্ধ বিহারের উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এবং উপস্থিত বৌদ্ধ ধর্মালম্বীর সাথে কুশুলাদী ও মতবিনিময় করেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার।
অনুষ্ঠানে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মারিশ্যা জোনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বিহার কর্তৃক ২ দিনব্যাপী মূর্তিদান, সংঘদান, পারিকখারাং দান, হাজার প্রদীপ, আকাশ প্রদীপ দান, পিন্ডা দানসহ নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।