রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

61

॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
রাঙ্গামাটি শহরের তবলছড়ি বিএডিসি কলোনি এলাকায় মেহেদী হাসান (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার সময় মায়ের সাথে অভিমান করে বাথরুমে রডের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করে। তবে মায়ের মাথে কি কারণে অভিমান করেছে তা জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, তবলছড়ি বিএডিসি কলোনি এলাকায় বাসিন্দা নাজমা বেগমের একমাত্র ছেলে মেহেদী হাসান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে লাশ পোস্টমর্টেম করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈকত আকবর খান বলেন, বৃহস্পতিবার রাত দুইটার দিকে আত্মহত্যা করা এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।
#