রাঙ্গামাটিতে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ

51

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলায় জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশের নাগরিক সমাজের সর্ব বৃহৎ নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী দীলিপ কুমার সরকার।
সুশাসনের জন্য নাগরিক-সুজন রাঙ্গামাটির জেলা সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সংগঠনের সদস্য ইন্টু মনি তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংলাপে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধীকার সংস্থার সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, সুজনের কেন্দ্রীয় সহকারী সমন্বয়কারী জিল্লুর রহমান, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ অঞ্জুলিকা চাকমা, সুজনের রাঙ্গামাটি জেলা সাধারন সম্পাদক এম জিসান বখতিয়ার, বান্দরবান সভাপতি ডমে প্রু মারমা প্রমুখ।
নাগরিক সংলাপে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন প্রতিনিধি, শিক্ষাবিদ সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।