॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, বলী খেলা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। এই খেলার মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে। তরুণ তরুণি ও যুব সমাজকে শৃঙ্খলা ও শারীরিক সক্ষমতার অনুপ্রেরণা যোগাবে।
মঙ্গলবার (১০ জুন) বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলী খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রথমবারের মতো বলী খেলায় নারী ও পুরুষ মিলিয়ে সিনিয়র-জুনিয়র চারটি বিভাগে ৮২ জন বলী অংশ নেন। সিনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ান হন কুমিল্লার বাঘা শরীফ ও জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হন নয়ন। নারী বিভাগে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন হন খাগড়াছড়ির মাসিনু মারমা।
খাগড়াছড়ি বলী সংগঠনের সভাপতি মর্ম সিংহ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা
জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “নারী বলীদের অংশগ্রহণ একটি যুগান্তকারী পদক্ষেপ। আগামী দিনে মেয়েরা আরও বেশি এই খেলায় এগিয়ে আসবে বলে আশা করি।”
এদিন ৪টি গ্রুপে ৮২ জন বলীর অংশগ্রহণ, চ্যাম্পিয়নদের জয়জয়কার। প্রথমবারের মতো বলী খেলায় নারী ও পুরুষ মিলিয়ে সিনিয়র-জুনিয়র চারটি বিভাগে ৮২ জন বলী অংশ নেন।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্ণেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর কাজী মোস্তফা আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার প্রমুখ। এছাড়াও খাগড়াছড়ি বলী সংগঠনের সাধারণ সম্পাদক বাবুধন বলী ও অন্যান্য সদস্যরা।বলী খেলা উপভোগ করতে স্টেডিয়ামে হাজারো দর্শক উপস্থিত হন।
