রাজস্থলীর দূর্গম কুক্যাছড়ি পাড়া পরিদর্শন করেছেন জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান

66

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলীর দূর্গম কুক্যাছড়ি পাড়া পরিদর্শন করেছেন রাঙ্গমাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান। এসময় কুক্যাছযড়ি পাড়া পরিদর্শন কালে এক মতবিনিময় সভা পাড়ার গীর্জায় অনুষ্ঠিত হয়।
সোমবার (২৬ মে) সকালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান। অনিক খিয়াং এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক উপদেষ্টা, মাষ্টার পাইথুইঅং খিয়াং, পিতর খিয়াং, চিংসাপ্রু খিয়াং, খিয়াং কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ অজয় খিয়াং, রনি খিয়াং।
এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা বিএনপির নেতা ও গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোলেমান, জেলা বিএনপির সদস্য, মিশাচিং মারমা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, উপজেলা কৃষকদলের সভাপতি বিশু সাহা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।