রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় সড়কের বেহাল দশা, সংস্কার জরুরী

192

॥ সৌমেন দে, শহর সংবাদদাতা ॥
প্রকৃতির অপার সৌন্দর্যের কারণে বাংলাদেশের অন্যান্য পর্যটন অঞ্চলের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলা, প্রায় সারা বছর দেশ-বিদেশের পর্যটকদের বিচরণে মুখর থাকে। পর্যটকদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে সরকারি, বেসরকারি ও ব্যাক্তিক উদ্যোগে সুপরিকল্পিত ভাবে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এতে এই অঞ্চলের সৌন্দর্য্য ও যেমন ভৌগলিক ভাবে প্রসারিত হচ্ছে তেমনি বিভিন্ন পর্যটনকেন্দ্রিক ব্যবসায়িরাও লাভবান হচ্ছেন।
তবে রাঙ্গামাটি সদরস্থ আসামবস্তি সহ অনেক এলাকার সড়ক পথের বেহাল অবস্থার কারণে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসুদের সাময়িক হলেও স্থানীয়দের প্রতিনিয়ত কষ্ট পোহাতে হয়। এছাড়া গর্ভবতী মাসহ বিভিন্ন রোগীদের এক প্রকার ঝুঁকি নিয়ে যানবাহনে যাতায়াত করতে হয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, স্থানীয় এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত। এতে যাতায়াত ভোগান্তি ও স্থানীয়দের দৃষ্টিকটু লাগা অস্বাভাবিক কিছু নয়। আর বর্ষা মৌসুম আসার আগেই সড়কপথগুলো দ্রুত মেরামত দরকার।
তাই রাঙ্গামাটির মেরামতযোগ্য সড়কগুলো যানবাহন চলাচলের উপযোগি করে যাতায়াতের ভোগান্তি দূর করতে স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।