ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে চার সহস্রাধীক অসহায় পরিবারের মাঝে পৌরসভার খাদ্যশষ্য বিতরণ

85

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলার পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের চার সহস্রাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যশষ্য বিতরণ করেছে রাঙ্গামাটি পৌরসভা।
আজ সোমবার সকাল থেকে শহরের ৯টি ওয়ার্ডে অসহায়দের মাঝে খাদ্য শষ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন।
পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পৌরসভাধীন ৯টি ওয়ার্ডেন ৪ হাজার ৬২১টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যশষ্য বিতরণ করা হবে। খাদ্যশষ্যের পাশাপাশি অসহায় পরিবারের মাঝে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রত্যেক পরিবারকে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।