রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

234

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদকে ৪ ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে ভোলকান ক্লাব।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মাহাতাব খান, রাঙ্গামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইনিংসে আরাফাত রহমান কোকে ক্রীড়া সংসদ ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। ভোলকান ক্লাব দ্বিতীয় ইনিংসে খেলতে ১৯ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে জয়ের লক্ষে পৌছে যায়।
তীব্র প্রতিদ্বন্ধিতা পুণ্য এই খেলায় মাঠে আগত দর্শকদের আনন্দে ভাসিয়ে তোলে। প্রতিটি বলে বলে বলে উত্তেজনা ছড়িয়ে শেষ ওভারে জয় তুলে নেয় ভোলকান ক্লাব।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় ভোলকান ক্লাবের জুয়েল দাশ, সেরা বোলার নির্বাচিত হয় আরাফাত রহমান কোকা ক্রীড়া সংসদের কবির, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় ভোলক্লান ক্লাবের ফয়সাল।
এই তিনটি পুরস্কারের নগদ অর্থ ২০ হাজার টাকা প্রদান করেন রাঙ্গামাটির বিশিষ্ট ক্রীড়াবিদ ও রাঙ্গামাটি শুক্কুর ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এছাড়া বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাঙ্গামাটির ডিলার মোঃ জসিম উদ্দিন তিন খেলোয়াড়রকে কোম্পানীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন।