বাঘাইছড়িতে আয়বর্ধক কর্মসূচির অধীনে জেলেদের মাঝে ছাগল বিতরণ

99

॥ মোঃ আব্দুল গফুর সুবেল, বাঘাইছড়ি ॥
২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে বাঘাইছড়ি উপজেলায় ৮ জন নিবন্ধিত জেলেদের মাঝে ৩২টি ছাগল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আখতার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, সহকারী মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক তফাজ্জল হোসেন ফাহিম প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মেহেদী হাসান বলেন, মাছ ধরার নিষিদ্ধকালীন সময়ে জেলেরা মাছ ধরতে পারে না। এক্ষেত্রে চারটি ছাগল লালন করে তারা জীবিকা নির্বাহ করতে পারবে যা দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে।