বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

92

॥ দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় ও বয়স্ক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে সাজেক ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও দুস্থ ও বয়স্ক ২ শত পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন, লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি, অধিনায়ক ৬ই বেঙ্গল, বাঘাইহাট জোন। এসময় জোনের মেজর মোঃ আবু নাঈম খন্দকার, (উপ অধিনায়ক ভারপ্রাপ্ত), উপস্থিত ছিলেন।
এছাড়া শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন, ৩৬নং সাজেকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সুমিতা চাকমা, বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন, রায়হান উদ্দিন, ঈসমাইল হোসেন এবং এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
৪ ও ৫নং ওয়ার্ডের বাঘাইহাট ও গঙ্গারাম এলাকায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় তাদের যাতায়াতের কথা চিন্তা করে বয়স্ক ব্যক্তিদের কষ্ট লাগবে আজ আমরা গঙ্গারাম ও বাঘাইহাট বাজার এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতাসহ মানবিক সহায়তায় ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী প্রয়োজনীয় ভূমিকা পালন করে অব্যাহত রাখবে।