॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে সাংগঠনিক সফরে এসেছেন এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তাকে ফুলেল শুভেচছা জানান, রাঙ্গামাটি এডিপির নেতৃবৃন্দ। পরে তার সাথে দেশের উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন রাঙ্গামাটির নেতৃবৃন্দ।
রাঙ্গামাটি জেলা এলডিপির সহ-সভাপতি কমল বিকাশ দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পূর্ব ঢাকার এলডিপির সভাপতি সোলায়মান।
এ সময় রাঙ্গামাটি জেলা এলডিপির সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম, জেলা এলডিপির সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম প্রচার ও পকাশনা সম্পাদক আবুল কাসেম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা এলডিপির সহ সাধারণ সম্পাদক তৈহিদুল আলম, জেলা সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক আনোয়ার গনতান্ত্রিক যুবদলের সভাপতি সহিদুল ইসলাম, যুবদলের নেতা পুতুল চাকমা, গনতান্ত্রিক শ্রমিক দলের জেলা সভাপতি মোহাম্মদ মুছাসহ অন্যসন্য এলডিপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
