খাগড়াছড়ি জেলা অনুর্ধ-১৮ ক্রিকেট দলের জার্সি উন্মোচন

164

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে অনুর্ধ ১৮ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে। জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সহিদুজ্জামান।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাহবুবুব আলম, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, বিসিবির ক্রিকেট কোচ মুজাহিদ বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য জ্যোতিষ বসু ত্রিপুরা, ক্রীড়া সংগঠক সুলতান আহমদ ভুইয়া, জেলা টীমের টীম ম্যানেজার আক্তার হোসেন রুবেল ও টীম অধিনায়ক শাখাওয়াত পাটোয়ারী উপস্থিত ছিলেন।
জেলা ক্রিকেট দলে একজন ম্যানেজার, একজন কোচ ও একজন সহকারী কোচসহ ১৪ জন খেলোয়াড় রয়েছে।
জেলা ক্রিকেট দলে ম্যানেজার হিসাবে থাকছে আক্তার হোসেন রুবেল, কোচ মুজাহিদ বাবু, সহকারী কোচ আল মোমিন, অধিনায়ক সাখাওয়াত পাটোয়ারী ও সহকারী অধিনায়ক থুইহ্লাচিং মারমা। এছাড়াও দলে স্থান পেয়েছে মোঃ কাউসার, সুভাশীষ চাকমা, মোঃ আনোয়ার হোসাইন, ইমরান হোসেন, শুভ রহমান, মোঃ রহিদুল হাসান, মোঃ সুজন মিয়া, ফাইয়াজ আহনাফ, ইয়াছির আহমেদ সজিব, আরাফাত রহমান, মোঃ আবির হোসেন ও মোঃ আবু হানিফ হাসান।
জেলা ক্রিকেট দল আগামী ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে খাগড়াছড়ি ত্যাগ করবে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ১০ ডিসেম্বর প্রথম প্রতিপক্ষ নোয়াখালী জেলা দল। ১২ ডিসেম্বর চাঁদপুর ও ১৪ ডিসেম্বর কুমিল্লা জেলা দলের সাথে খেলবে।