॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির ৩২টি টিম নিয়ে শুরু হলো আইকনিক ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (২২ নভেম্বর) সকালে রাঙ্গামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
রাঙ্গামাটি অগ্রাযাত্রা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেটের সভাপতি মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউন্সিলর অ্যাডভোকেট মামুনুর রশিদ, ডিএফএ রাঙ্গামাটির সদস্য আব্দুল্লাহ মান্নান, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্য ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে রাঙ্গামাটি কলেজ গেইট একাদশ ও লিজেন্ড একাদশ একে অপরের মোকাবেলা করছে। টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ৩২টি দল অংশ গ্রহণ করছে।
