॥ নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় যুব দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে ১৫দিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে খাল/জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশনা অনুযায়ী রাঙ্গাপানি বরাবিল জলাশয় পরিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গামাটি জেলার উপ-পরিচালক মোহাং শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত আত্মকর্মী আর্য্যদ্বীপ চাকমার মাছ চাষরত জলাশয়টি পরিষ্কার করা হয়।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম ফকির, সদর উপজেলা কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, প্রশিক্ষক মো. ইকবাল হোসেন, শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছির উদ্দিন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুবক সজীব চাকমা, তাঁতী কল্যাণ সমিতির সভাপতি হাসিনা বেগম, যুব উন্নয়নের কর্মকর্তা/কর্মচারী, চলতি ব্যাচের প্রশিক্ষণার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
