স্মার্ট কাউখালী উপজেলা গঠন করার লক্ষ্যে সকলকে একসাথে নিয়ে কাজ করবো-সামশু দ্দোহা চৌধুরী

80

॥ কাউখালী প্রতিনিধি ॥
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের প্রথম সভা গত মঙ্গলবার কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়।
কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দ্দোহা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মাসুমা আক্তার কণা, কাউখালী উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা, নিংবাইউ মারমা, সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর, বিআরডিবির চেয়ারম্যান বেলাল উদ্দিন ও ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।
সভায় কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দ্দোহা চৌধুরী তাকে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত করায় কাউখালী বাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন দলমত নির্বিশেষে স্মার্ট কাউখালী উপজেলা গঠন করার লক্ষ্যে সকলকে একসাথে নিয়ে কাজ করবো। তিনি বলেছেন বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি কাউখালীর উপজেলার উন্নয়নে যার যার অবস্থান থেকে সকলকে সন্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। পরে সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।