॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের দুই সদস্য দীপায়ন চাকমা (৪০) ও আশিষ চাকমা (৩৫) দুজনকে গুলি করে হত্যা সন্ত্রাসীরা। রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে সাজেক থানার পুলিশ।
সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত সন্ত্রাসিদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের দুইজন নিহত হয়েছে সংবাদ পাওয়ার পরপরই সাজেক থানা থেকে পুলিশ ঘটনা স্থলে পৌছে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় ২ জন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনা নিয়ে মামলা হবে এবং যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে।
এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারী তিন দিনের আবকাশ যাপনে মহামান্য রাষ্ট্রপ্রতি মো: সাহাব উদ্দিন সাজেক যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এই ধরণের হত্যাকান্ডের মূলে কারা রয়েছে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তবে ইউপিডিএফের দাবী জেএসএস সন্তু লারমা লোকজন এই হত্যার সঙ্গে জড়িত। তবে ইউপিডিএফ এর অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, সাজেক এলাকায় জেএসএসের কোন সাংগঠনিক কার্জক্রম নেই। ইউপিডিএফ এর অভিযোগ ভিত্তিহীন।
এদিকে ইউপিডিএফ নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন, আশিষ চাকমা (৪৫) পিতাঃ মৃত শান্তি কুমার চাকনা গ্রাম মোরঘোনা ২নং ওযার্ড ৩৪নং রুপাকারি ইউনিয়ন বাঘাইছড়ি রাঙ্গামাটি। অপর একজন দিপায়ন চাকমা(৩৮) পিতা মৃত অনিল বরন চাকমা গ্রাম উত্তর এগুজ্জ্যাছড়ি ৫নং ওয়ার্ড ৩৬নং সাজেক ইউনিয়ন বাঘাইছড়ি রাঙ্গামাটি।
