॥ হারাধন কর্মকার, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দু পাড়া সার্বজনীন শ্রী শ্রী মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ উত্তরায়ণ তিথিতে মহতী ধর্মসভা ও অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড হরিনামযঞ্জ ও মহোৎসব সম্পন্ন হয়েছে।
মহোৎসব উপলক্ষে রবিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার সময় মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ, বিশেষ ধর্মীয় আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভোদানন্দ গিরি মহারাজ, শ্রী শ্রী মহানাম সংকীর্ত্তনযঞ্জের শুভ অধিবাস পৌরহিত্য করেন বাঙ্গালহালিয়া শ্রীল ১০৮ চৈতন্য দাস মহন্ত মহারাজ বিষ্ণুপদ, অধিবাস কীর্ত্তন পরিচালনায় ছিলেন শ্রী শ্রী সনাতন দাশ সঞ্জয়।
অনুষ্ঠান পরিদর্শন করেছেন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,ইউপি সদস্য শিমুল দাশ, কাইয়ুম হোসেন মিরাজ,কামনা হোসেন, বাপ্পী দেব, সাংবাদিক মিন্টু কান্তি নাথ, উৎসব পরিচালনা কমিটির সভাপতি রুপন কর্মকার, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারাধন দাস , পুলক চৌধুরী, অরুন সেন, বিমল দেব, মনোরঞ্জন দাস, সুজিত কুমার কর, সুমন দে, দীপক শীল , প্রবীর দত্ত, আশিষ বিশ্বাস, বিকাশ বিশ্বাস, লিটন দাশ, লিটন দত্ত, অজিত চন্দ্র তালুকদার, প্রদীপ কান্তি ঘোষ, নয়ন চৌধুরী, জিকু বসাক, জগদীশ দেবনাথ পুজন, প্রকাশ সেন প্রমুখ।
রবিবার দ্বিপ্রহরে শ্রী শ্রী মায়ের পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ নিতে আশা ভক্তদের সাথে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন করেন উৎসবে আশা শত শত ভক্তবৃন্দ ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির, শ্রী শ্রী কুটুরিয়া পাড়া শিব মন্দির ও নব উদ্যোগের সকল সদস্য বৃন্দ।
