॥ নিজস্ব প্রতিবেদক ॥
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। তার জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি জেলার বেকার যুবক ও যুব মহিলাদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষ জনবল সৃষ্টিতে গ্রাফিক্স ওয়েব ডিজাইন ফ্রিল্যান্সার তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
রবিবার (১৪ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে তথ্য প্রযুক্তিভিত্তিক জনবল সৃষ্টির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন বেকারদে কর্মসংস্থান দারিদ্র বিমোচন স্কিমের আওতায় গ্রাফিক্স ওয়েব ডিজাইন ফ্রিল্যান্সার প্রকল্পে জন্য নতুন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করতে গিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এ কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রকল্পের আহবান প্রিয়নন্দ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো বেটার লাইফ বাংলাদেশ পিবিএল এর প্রতিনিধি রত্ন জ্যোতি চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রো বেটার লাইফ বাংলাদেশ পিবিএল কর্মকর্তা নুকু চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৫০ জন বেকার যুবক ও যুব মহিলা অংশ গ্রহণ করেন।
