বাঘাইছড়ির সীমান্ত সড়কে পাথর বোঝাই ট্রাক খাদে, আহত-৩

99

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়কের পাথর বোঝাই ছয়চাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন গুরুতর আহত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়কের মিলনপুর এলাকায় পাথর বোঝাই ছয়চাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক-হেলপারসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।
আহতরা হলেন- চালক মো: নাজিম উদ্দীন (৩৪), সহকারী সুমন চাকমা (৩০), সুভল চাকমা (২৩)। সংবাদ পেয়ে দ্রুত বিজিবি’র সহায়তায় আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে আশংকাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
বাঘাইছড়ি ছয়চাকা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা চলছে নিয়মিত খোঁজ নেয়ার পাশাপাশি সার্বক্ষনিক পাশে আছি আমরা।