বাধার মুখে রাঙ্গামাটির উচ্ছেদ অভিযান! অসহায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা

99

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বাধার মুখে রাঙ্গামাটির উচ্ছেদ অভিযান! কাপ্তাই হ্রদের পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অসহায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে রাঙ্গামাটিতে দ্বিতীয় দিনের মত অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। শহরের ফিসারিঘাট বাস টার্মিনাল এলাকায় হাইকোর্টের আদেশ অনুযায়ি জেলা ও পুলিশ প্রশাসন অবৈধ নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করতে গেলে বাধার মূখে পড়ে চলে আসেন প্রশাসনের লোকজন।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসন। ফিসারিঘাট নতুন বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে স্থানীয় লোকজন, দোকানদার ও অবৈধ দখলদারদের বাঁধার মূখে উচ্ছেদ অভিযান বন্ধ করে চলে আসেন প্রশাসনের লোকজন।
স্থানীয়রা বলেন, ফিসারিঘাট নতুন বাস টার্মিনাল দীর্ঘ দিন ধরে দখলদাররা দখল করে রেখেছে। দখলবাজদের জন্য নতুন বাস ষ্টেশন চালু হয়নি। সরকারের উচ্ছেদ অভিযানকে আমরা স্বাগত জানাই। ক্ষমতাসীন দলের গুটি কয়েক জনের দখলে ফিসারিঘাট নতুন বাস ষ্টেশনটি।
অবৈধ দখলদার ও দোকানদার মিলে বিক্ষোভ মিছিল বের করে পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর জেলা প্রশাসক বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। জেলা প্রশাসক বিক্ষোভকারীদের বলেন, হাই কোর্টের আদেশ তাই আইন আইনের গতিতে চলবে। এখানে আমরা করার কিছুই নেই।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অবৈধ দলখ উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার, সদর সহকারী ভূমি কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উচ্ছেদ অভিযানে গেলে বাঁধার সম্মূখিন হন গতকাল ও অবৈধ উচ্ছেদ অভিযানে বাঁধা দেয়। সকলের সহযোগিতা নিয়ে আগামীতে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।