লংগদু উপজেলায় সড়ক, ফায়ার স্টেশন নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

89

লংগদু প্রতিনিধিঃ-রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মুসলিম ব্লক হতে মাইনীমুখ বাজার পর্যন্ত পাকা রাস্তা এবং লংগদু হতে নারিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে উপজেলা সর্বস্থরের ভুক্তভোগী জনসাধারণে ব্যানারে।
রবিবার (২৯ জানুয়ারি) লংগদু উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণের আয়োজনে উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মুসলিম ব্লক হতে মাইনীমুখ বাজার পর্যন্ত পাকা রাস্তা এবং লংগদু হতে নারিয়ারচর সংযোগ সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লংগদু ভোক্তা অধিকার পরিষদের আহ্বায়ক এবিএস মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সেলিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, লংগদু ইউপি চেয়ারম্যান, বিক্রম চাকমা বলি, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, পার্বত্য চগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি, শাহাদাৎ ফরাজী সাকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক, ইব্রাহিম খলিল, বাইট্টা মটর সাইকেল সমিতির সভাপতি আবু হানিফ, সহ সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারন উপস্থিতি ছিলেন।
এসময় বক্তারা বলেন, উপজেলা ৪টি ইউনিয়নের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা দৃঢ় করা এবং এলজিইডি অফিস ও স্থানীয় প্রশাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আগামী মার্চ মাসের পূর্বে দাবী বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচী পালন করবে বলে জানা যায়।
মানববন্ধন শেষে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নিকট স্মারকলিপি পেশ করেন এলাকাবাসী।