নানিয়ারচর প্রতিনিধিঃ-নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ছায়ামঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও উপজেলা চত্বর থেকে প্রধান সড়ক পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে।
নানিয়ারচর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদারসহ নানিয়ারচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যে প্রধান অতিথি প্রগতি চাকমা বলেন, শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্যকে সামনে রেখে, এবারে নানিয়ারচর উপজেলা প্রশাসন শেখ রাসেল দিবস পালন করা হচ্ছে এবং তিনি শেখ রাসেল সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন ও বিবরন আকারে গনভবন থেকে টিভি সম্প্রচারিত প্রামাণ্যচিত্র ছোট বাচ্চাদের দেখিয়ে ইউএনও এবং প্রধান অতিথি প্রগতি চাকমা উপস্থিত সকল বাচ্চাদের বুঝিয়ে দেন।
পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা মিলনায়তনে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমার সভাপতিত্বে নানিয়ারচর সদর অফিসে ওয়ার্ড সদসস্যদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকলের সম্মলিতভাবে চেঙ্গী নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।
পরে আলোচনা সভা ও কুইজ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
