নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিস্থ তবলছড়ি ব্যবসায়ী কল্যান সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন শুরু হচ্ছে কাল। গত ৯ আগষ্ট ২০২২ ইং তফসিল ঘোষনার পর হতে নির্বাচনী প্রার্থীরা ছোট বড় ইশতেহার যুক্ত প্রতিশ্রুতির মাধ্যমে মনে প্রাণে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছে। নানা রকম কল্যান মুখী পদক্ষেপ বাস্তবায়নের আশ্বাস দিয়ে মরিয়া হয়ে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে বারংবার দোয়া ও ভোট ভিক্ষা চাইছে। সারা বাজার এলাকা জুড়ে রংবেরং সাদাকালো পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। বাজারে নির্বাচনী হাওয়া এখন উষ্ণ। ভোটারদের সাথে কথা বলার পর ধারণা করা যায়, সভাপতি পদে ৪ প্রার্থীর মধ্যে ২ জনের মধ্যেই বেশি ভোট লড়াই চলবে। সকল প্রার্থীই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য উঠে পড়ে সালাম জানিয়ে দোয়া চাইছে একাধিকবার। ভোট লড়াইয়ে সভাপতি প্রার্থী আলহ্বাজ মো: সুলতান কমরুদ্দিন (কালা বাঁশি) ছাতা প্রতিকের সাথে হাজি মো: আবু নাছের বিপ্লব মাছ প্রতিকের মধ্যে ভোট যুদ্ধ চলার কথা শোনা গেছে। আনুরূপ ভাবে সাধারণ সম্পাদক পদেও মাইক প্রতিকে মো: ইকবাল করিম, টেলিভিশন প্রতিক মো: নাজিম উদ্দিন ও হরিণ প্রতিক আব্দুল ওয়াহাব খাঁন এর সাথে ত্রিমুখী ভোট যুদ্ধ চলবে। সিংহভাগ প্রার্থীরাই যুবক, নিজ নিজ দক্ষতা ও আধিপত্য তুলে ধরে নির্বাচনী মাঠে সফলতা আনতে ঘুম হারাম করার প্রবণতা পরিলক্ষিত হয়েছে এবং প্রত্যেক প্রার্থীরাই বিজয়ী হওয়ায় আস্বস্থ।
সভাপতি পদে আরো প্রার্থী আছেন, দিদারুল আলম দিদার (হারিকেন প্রতিক) ও মাওলানা নুর মোহাম্মদ মজুমদার (চেয়ার প্রতিক)। সাধারণ সম্পাদক পদে খাইরুল বাশার (দেয়াল ঘড়ি প্রতিক) এবং আব্দুল মোমেন (প্রজাপতি প্রতিক)।
নির্বাচন পরিচালনা সূত্রে জানা গেছে, ১২ সদস্য বিশিষ্ঠ ব্যবস্থাপনা কমিটিতে নির্বাচন করার জন্য ৩৯১ জন সদস্য ভোটাধিকার পেয়েছে। সূত্র মতে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তিকালিন ব্যবস্থাপনা কমিটি সভাপতি, জাহাঙ্গির হোসেন, সদস্য উত্তম কুমার দে, জসিম উদ্দিন তালুকদার ও প্রদিপ বড়ুয়া।
উক্ত নির্বাচনে অন্যান্য পদের মধ্যে দপ্তন সম্পাদকের পদে কোন প্রতিদ্বন্ধিতা না থাকায় একক প্রার্থী জাহেদুল ইসলাম মুন্না অগ্রিম নির্বাচিত। এছাড়া সহ-সভাপতি পদে ২ জন, সহ-সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য ৫টি পদের জন্য ৮ জনপ্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। সব মিলিয়ে বলা যায়, এই নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশেই জমজমাট।
