ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু

94

ডেস্ক রিপোর্টঃ-১ কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সোমবার (১৭ অক্টোবর থেকে সারাদেশে আবারো বিক্রি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সোমবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুলের পশ্চিম দেওয়াল সংলগ্ন স্থানে অক্টোবর মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির রবিবার (১৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন।
টিসিবি রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি কার্ডধারী ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি পেঁয়াজ ক্রয় করতে পারবেন। ভোক্তা পর্যায়ে টিসিবির প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫, সয়াবিন তেল ১১০ এবং পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা।
ধারাবাহিকভাবে এই কার্যক্রম ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ এবং সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হবে বলেও টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।