জুরাছড়িতে বিশ্ব খাদ্য দিবস পালিত

123

জুরাছড়ি প্রতিনিধিঃ-কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়ি উপজেলায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের ফটক থেকে র‌্যালি বের করে জুরাছড়ি ইউনিয়ন পরিষদে এসে আলোচনা সভায় মিলিত হয়। ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপস্থিত ছিলেন।
এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টটর মোঃ মরশেদুল আলম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজ আহমেদ সরকার উপস্থিত ছিলেন।