থানচি প্রতিনিধিঃ-বান্দরবানে থানচিতে বিশ্ব খাদ্য দিবসের ৬৭ কৃষক পরিবারকে শীতকালীন ফসলে বীজ দিল কারিতাস। কাউকে পশ্চাতে নয়, ভালো উৎপাদনের উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” মূলসুর প্রতিপাদ্যে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। কারিতাস বাংলাদেশ ইকো ইকোলজি প্রকল্পের (সিপিপি পিএইচপি-২) এর আয়োজন করেন।
রবিবার (১৬ অক্টোবর) সকালে স্থানীয় মেঘবতী রিসোর্ট সেন্টারে এক আলোচনা সভা কারিতাস, সিপিপি পিএইপি- প্রকল্পের মাঠ কর্মকর্তা হাঁদিচন্দ্র ত্রিপুরা সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ সংরক্ষণ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত, হিউম্যাটারিয়ান ফাউন্ডেশনের মাঠ সহায়ক সচিব চাকমা প্রমূখ।
আয়োজক ও সংশ্লিষ্ঠরা জানান, কৃষি পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে পুষ্টিসম্মত কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং জমি পতিত না রেখে সব জায়গায় চাষ ব্যাপারে মূল্যবান করার ২০২২ অর্থবছরের কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্প উপকারভোগী ৬৭ জন কৃষকদের শীতকালীন ফসল আলু বীজ মোটঃ ২৭১০ কেজি, মূলা বীজঃ ৬.৭ কেজি, ফরাস সীম বীজঃ৬৭ কেজি, বরবটি বীজঃ ১.৮৫ কেজি, ঢেঁড়স বীজঃ ০৫ কেজি, মিষ্টি কুমড়া বীজঃ ৩.৮৪ কেজি, ভূট্টা বীজঃ ১৭ কেজি, আইপিএম টুলসঃ হলুদ কার্ডঃ ২৩৫ টি, সেক্স ফেরোমনঃ ৩০২ টি বিনামূল্যে বিতরণ করা হয়।
