বাংলাদেশের উন্নয়ন, সম্প্রীতি আর শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

102

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বাংলাদেশের উন্নয়ন, সম্প্রীতি আর শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, পার্বত্য জেলার উন্নয়ন মানে শেখ হাসিনা, দেশের উন্নয়ন মানে শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠে দীর্ঘ ৭ বছর পর বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এইসব কথা বলেন।
বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করেন অতিথিবৃন্দ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়–য়া, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা উসিং হাই রবিন বাহাদুর, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল সহ প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা থেকে শুরু করে যেসকল উন্নয়নমূলক কাজ করেছেন তা তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য ছাত্রলীগকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, নতুন নেতৃত্বকে দলীয় কর্মীসহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দেওয়া, আগামী নির্বাচনকে সামনে রেখে সব ধরণের ষড়যন্ত্র রুখে দাড়ানোসহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
পার্বত্য মন্ত্রী আরও বলেন, পার্বত্য তিন জেলায় সব ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করছে। পার্বত্য জেলা হলো সম্প্রীতির জেলা। দু’শ বছর ব্রিটিশের শাসন, তেইশ বছর পাকিস্তানের শাসন আর ৫০ বছর হলো বাংলাদেশের শাসন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে ২৩০ বছরের মধ্যে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয় নাই। তিনি বলেন, শেখ হাসিনা সরকার, বার বার দরকার- এটা শ্লোগান নয়, এটা বাস্তব।
বার্ষিক সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একাত্তরের স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের নামে সন্ত্রাস করছে। হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। নতুন কমিটিকে আগামী প্রজম্ম তৈরীর পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি পাহাড় ও সমতলের নানা বিষয় ও ছাত্ররাজনীতি নিয়ে বক্তৃতা করেন।
বার্ষিক সম্মেলনের প্রথমার্ধের আলোচনা সভা শেষে দ্বিতীয়ার্ধে নতুন কমিটির সভাপতি অংছাইং উ পুলু ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন মানিক এর নাম ঘোষনার করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।