দিলীপ কুমার দাশ, বাঘাইছড়িঃ-সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সকালে বাঘাইছড়ি উপজেলার সকল মন্দিরে ধর্মীয় পূঁজা-অর্চনাসহ এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রদর্শন শেষে আয়োজিত পথ সভা শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী ও সম্পাদক ত্রিদিব দাশের নেতৃত্বে ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের প্রধান উপদেষ্টা দীলিপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্টিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ জম্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র জমির হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাতনী নেতৃবর্গ যথাক্রমে ত্রিদিব দেব, বিশ্বজিৎ চক্রবর্তী, উজ্জল দে ও মিলন ধর প্রমুখ। এসময় পৌর সকল মন্দিরের উপদেষ্টা মন্ডলীসহ নেতৃবর্গ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সনাতন শাস্ত্র অনুসারে- দুষ্টের দমন ও শিষ্টের লালনসহ অত্যাচারীর বিরুদ্ধে দূর্বলের অধিকার প্রতিষ্টা ও শান্তিহীন পৃথিবীতে শান্তি প্রতিষ্টা করতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হন।
