দীঘিনালায় বীর মুক্তিযোদ্ধা তাইজ উদ্দীন আহমদকে গার্ড অব অনার প্রদান

190

মো: সোহেল রানা, দীঘিনালাঃ-খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তাইজ উদ্দীন আহমদ মৃত্যুবরন করছেন।
বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এর বেতছড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা তাইজ উদ্দীন আহমদ এর জানাজা বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রদ্ধাঞ্জলি পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম।
এসময় বাংলাদেশ পুলিশ এর একটি চৌকস দলের মাধ্যমে গার্ড অব অনার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে করেন মো: এরশাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: এনামুল হক, ডেপুটি কমান্ডার মো: সেলিম, মেরুং ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকি), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান সুমন, মেরুং ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান বৃন্দসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।