রাঙ্গামাটিতে ভূমিকম্পে নির্মাণাধীন সেতু ও মসজিদে ফাটল ও দুজন আহত

152

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-সারাদেশে ভূমিকম্পে রাঙ্গামাটি জেলার রিজার্ভ বাজার এলাকায় একটি মসজিদ ও একটি নির্মানাধীন সেতুর এপ্রোস ও আতংকে নামতে গিয়ে ২ জন আহত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।
ভূমিকম্পের প্রবল ঝাঁকুনি মানুষের মাঝে আতংক ছড়িয়ে দেয়। ঘুমন্ত মানুষ জন দৌঁড়ে ঘরের বাইরে ছুটে আসে। সকলে নিজ নিজ সৃষ্টিকর্তাকে প্রার্থনা করেন এই দূর্যোগ থেকে রক্ষা করতে। এ সময় ঝুল্লিক্যা পাহাড়ে নির্মাণাধীন সংযোগ সেতুর জোড়ায় এবং তৃতীয় তলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে তাড়াহুড়া করে নামতে গিয়ে কলেজ গেইট এলাকায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজ আদায় করার সময় হঠাৎ মসজিদটি কেঁপে ওঠে। নামাজ শেষে বের হয়ে দেখা যায় মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
একই সঙ্গে শহরের পুরানপাড়া ও ঝুুল্লিক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযোগ স্থলে হালকা ফাটল দেখা গেছে।
ইউএনডিপির কর্মী এটিএম সাইফুল ইসলাম জানান, তারা তিন সহকর্মী শহরের মোটেল জর্জের দ্বিতীয় তলায় থাকেন। ভূমিকম্পের সময় তারা ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্প টের পেয়ে দুজন ভালোভাবে নিচে নেমে গেলেও মনিবুজ জামান অন্ধকার সিঁড়ি থেকে পড়ে আহত হন।
ভূমিকম্প টের পেয়ে দুজন ভালোভাবে নিচে নেমে গেলেও মনিবুজ জামান অন্ধকারে সিঁড়ি থেকে পড়ে আহত হন। সহকর্মীরা তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এদিকে বনরূপা বাজারের মুদি দোকানি ছোটন চৌধুরী ভূমিকম্পের সময় কাচের বোতল পড়ে তার মাথা কেটে গেছে। তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদ ও সেতু দুটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে। মসজিদটির দেয়ালে ফাটল দেখার কথা নিশ্চিত করে তিনি বলেন, নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না। যে ফাটল দেখা দিয়েছে তা সংস্কারের জন্য উদ্যাগ গ্রহণ করা হবে। একই সঙ্গে সেতুর দুই গার্ডারের অংশে এক্সপানশন জয়েন্ট রাখা হয়। এটি ফাটল না। এতে ঝুঁকির কোনো শঙ্কা নেই।